মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

ইমরান খানকে ‘ডেথ সেলে’ রাখা হয়েছে : দাবি পিটিআইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইমরান খানকে ‘ডেথ সেলে’ অমানবিকভাবে রাখা হয়েছে বলে দাবি করেছে তার প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইমরান খানকে দিনে ২২ ঘন্টা একটি নির্জন কক্ষে আটক রাখা হচ্ছে। তাকে সংবাদপত্র, টেলিভিশন, বই দেখার অনুমতি দেয়া হচ্ছে না এবং তার আইনি দল ও ঘনিষ্ঠ সহযোগীদের সাথে দেখা করতেও বাধা দেয়া হচ্ছে।

আকরাম বলেন, এটি মানসিক নির্যাতন ও মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনের শামিল। আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের ছয়জন নির্ধারিত ব্যক্তির সাথে দেখা করার অধিকার রয়েছে। কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে। যা আদালত অবমাননার শামিল।

তিনি আরো অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে ইমরান খানের বোন আলেমা খানকেও তার সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে।

পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ওয়াকাস আকরাম মন্তব্য করেন, ‘বিচারিক আদেশ লঙ্ঘন কেবল আদালতের প্রতি নয়, সমগ্র বিচার ব্যবস্থার প্রতি অপমান।’

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ