মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

সিনেমা ও গানের কার্যক্রম বাড়ানোর নির্দেশনা সৌদি কর্তৃপক্ষের!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে সিনেমা, গান, থিয়েটার এবং সংস্কৃতি বিষয়ক অন্যান্য পোগ্রামগুলো বিস্তৃত করার নির্দেশনা দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। এছাড়া সংস্কৃতি কমিশনগুলোতে আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। যেন এগুলো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়।

গত সোমবার (১৪ জুলাই) শুরা কাউন্সিলের বৈঠক হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট। ওই বৈঠকে তারা জাদুঘর কমিশনগুলোকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নতুনত্ব আনার আহ্বান জানান। তারা বলেন, জাদুঘরে যেন নতুন পাওয়া নির্দশনগুলো যুক্ত করা হয়। 

এছাড়া স্কুলগুলোতে থিয়েটার (মঞ্চ) কার্যক্রম ফেরানো এবং স্থানীয় থিয়েটারগুলোতে গতিশীলতা আনতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে শুরা কাউন্সিল।

শুরা কাউন্সিলের সদস্যরা খেলাধুলা, বাণিজ্য, সৌদির ভিশন-৩০সহ অন্যান্য বিষয় নিয়েও তারা আলোচনা করেন।

সৌদির শুরা কাউন্সিল হলো দেশটির সরকারি উপদেষ্ট পরিষদ। তারা বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ