মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

জুনিয়রদের সমকামিতায় বাধ্য ও যৌন হেনস্তা: ৭ ইসরায়েলি সেনা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি বিমানবাহিনীর জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য করা, যৌন হেনস্তা এবং হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সাত সেনাকে আটক করা হয়েছে। আটক সেনারা বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে কর্মরত ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল (৯ জুলাই) জানিয়েছে, গত রাতে এই সাত সেনাকে আটক করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মিলিটারি পুলিশ সূত্রে জানা যায়, তারা 'দীক্ষ অনুষ্ঠানের' সময় গুরুতর অপরাধ করেছে এবং তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ১৩৬নং এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে যৌন নিপীড়ন ও নির্যাতনের মতো কাজ করেছে।

ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনার সঙ্গে এই অপরাধগুলো ঘটেছে, যার মধ্যে রয়েছে সমকামিতায় বাধ্য করার অভিযোগ। পাশাপাশি যৌন হেনস্তা, মারধর, হুমকি এবং অন্যান্য যৌন অপরাধের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে তারা বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে পারেনি, তবে এই ধরনের ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ