মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

কাশ্মীরে মদের দোকান খুলবে ভারত, প্রতিবাদ জানাল কাশ্মীরিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত কর্তৃক অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বাটমালু এলাকার ব্যবসায়ী সমাজ মদের দোকান খোলার প্রস্তাবের বিরুদ্ধে তিন দিনের ধর্মঘট ঘোষণা করেছে। তারা এটিকে কাশ্মীরি জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছেন।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা গেছে, শুক্রবার জারি করা এক জনসাধারণের বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীরা ভারতীয় প্রশাসনকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পদক্ষেপ জম্মু ও কাশ্মীরের জনগণের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চলে মদকে উৎসাহিত করা ইসলামি শিক্ষার পরিপন্থী এবং কাশ্মীরের দীর্ঘদিনের সামাজিক ও নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করবে। ব্যবসায়ী সম্প্রদায়ের একজন প্রতিনিধি বলেন, “এই পদক্ষেপ আমাদের সমাজ ও আগামী প্রজন্মকে ধ্বংস করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা, বিশেষ করে এমন সময়ে যখন আমরা ইতোমধ্যেই মাদকাসক্তির মারাত্মক সংকটের সঙ্গে লড়াই করছি।”

স্থানীয় কাশ্মীরি জনগণ প্রশ্ন তোলেন, “যখন বিজেপির উৎসস্থল গুজরাটের মতো ভারতীয় রাজ্যগুলো মদ নিষিদ্ধ করে রেখেছে, তখন কাশ্মীরে এমন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন?”

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ