মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল। জনগণকে সুরক্ষিত স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে, স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। তার দাবি, এসব স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “হয় শান্তি আসবে, নয়তো আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।”

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হামলার শিকার স্থাপনাগুলোতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ