মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। শনিবার (৩১ মে) ভোরে উত্তরাঞ্চলীয় শহর জেনিনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসের ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী। এ দিন অঞ্চলটি থেকে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি'র প্রতিবেদন অনুসারে, পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যে কারামা সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে জেনিন গভর্নরেট ভবনের সামনে একটি সামরিক গাড়ি হজযাত্রীদের বাসটিকে ধাক্কা দেয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিরা হজ পালনের জন্য জর্ডান হয়ে সৌদি আরব যাচ্ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই বয়স্ক ছিলেন।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, ইসরায়েলি সামরিক গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে।

জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল-সাদি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দখলদার গাড়িটি ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিকে আঘাত করে, যখন এটি গভর্নরেট ভবনের বাইরে পার্ক করা ছিল। বেশিরভাগ যাত্রী বয়স্ক এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন, যা ট্রমা এবং ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ