মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

ইসরাইলকে বয়কটে ৮০০ ব্রিটিশ আইনজীবীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হলেন ব্রিটেনের ৮০০ জনেরও বেশি আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রখ্যাত শিক্ষাবিদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ে স্টারমারের উদ্দেশ্যে পাঠানো একটি খোলা চিঠিতে তাঁরা ইসরাইল ও এর নেতাদের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীরা স্পষ্টভাবে উল্লেখ করেন, গাজায় যা ঘটছে তা শুধুমাত্র একটি সশস্ত্র সংঘাত নয়—বরং তা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই নৃশংস ঘটনাগুলোর বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রও ক্ষুব্ধ
এক সময় ইসরাইল ছিল পশ্চিমা বিশ্বের নয়নের মণি। যুদ্ধের মাঝেও পশ্চিমা নেতারা চোখ বুজে সমর্থন জানিয়ে আসতেন তেলআভিভকে। কিন্তু সময় বদলেছে। এখন সেই ব্রিটেনই ইসরাইলের বিরুদ্ধে এক কণ্ঠে কথা বলছে।