কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা মুহাম্মদ ইকবাল সীমান্তবর্তী একটি মাদরাসায় দুই দশকের বেশি সময় শিক্ষকতা করেছেন। ৭ মে সকালে ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে মাদরাসার ভেতরেই প্রাণ হারান তিনি। তবে মর্মান্তিক এই ঘটনার পর ইকবালের পরিবারকে আরেক ধাক্কা সামলাতে হয়—ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম তাকে ‘সন্ত্রাসী’ বলে প্রচার করে।
ইকবালের ভাই ফারুক আহমেদ এখনো ক্ষোভে ফুঁসছেন। তিনি জানান, তার ভাই শুধুই একজন শিক্ষক ছিলেন, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার কোনো যোগ ছিল না। ‘ওর দাড়ি আর টুপি দেখেই গণমাধ্যম তাকে সন্ত্রাসী বানিয়ে দিল,’—বেদনাভরা কণ্ঠে বলেন ফারুক।
ইকবালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি টিভি চ্যানেল তাকে সন্ত্রাসবাদী বলে মিথ্যা অভিযোগ করতে শুরু করে। তবে স্থানীয় পুলি