মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে।

দেশটির আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আগামী ৬ জুন পালিত হতে পারে ঈদুল আজহা। 

বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।

২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদটি ৪৩ মিনিট ধরে দৃশ্যমান থাকবে বলে আশা করা হচ্ছে, যা নতুন মাসের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজের মূল দিন—আরাফাহ দিবস—বৃহস্পতিবার (৫ জুন) পড়বে, আর এর পরদিন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা।

সেন্টারটি আরও জানিয়েছে, চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ঈদুল আজহা উপলক্ষে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সব সরকারি দফতর ও সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ জুন) থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমের ধরন আলাদা, তারা নিজস্ব ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ