মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে রোববার (১৮ মে) শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আব্দুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের (এফসি) দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসি'স সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকদারীদের  গোলাগুলি হয়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ