মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্বিবেচনা করুন, তুরস্ককে ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি এবং হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি তুরস্ককে পাকিস্তানের প্রতি তাদের সমর্থন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৭ মে) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ভারতে প্রায় ২৩ কোটি মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং তারা দ্বিজাতি তত্ত্ব প্রত্যাখ্যান করে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছেন।

ওয়াইসি পাকিস্তানকে সমালোচনা করে বলেন, তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এবং ভারতের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে।

তিনি পাকিস্তানের দ্বারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টিকে নিন্দা করেন এবং বলেন যে, এই ধরনের কর্মকাণ্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

এই প্রেক্ষাপটে ওয়াইসি তুরস্কসহ অন্যান্য দেশগুলোকে পাকিস্তানকে সমর্থন দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানান। এটি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করে বলে মনে করেন ভারতীয় মুসলিমদের অন্যতম এই মুখপাত্র।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ