মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর স্পষ্ট করে দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র তাদের ঐতিহ্যবাহী মিত্র ইসরায়েলের চেয়ে এখন উপসাগরীয় অর্থনৈতিক শক্তিগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। অর্থনৈতিক চুক্তিকে অগ্রাধিকার দিয়ে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ গড়ে তুলছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।
ট্রাম্পের সফরে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন উপসাগরীয় দেশের সঙ্গে বিপুল অঙ্কের আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪০ বিলিয়ন ডলারের বিশাল এক জ্বালানি বিন
