ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেছেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত দুই হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেফতার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আসিম ইফতিখার আরও বলেন, গত কয়েক বছরে কাশ্মীরে হাজার হাজার অচিহ্নিত ও অজানা গণকবরের খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকা
