মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই

ভারতকে মুসলিমদের দয়ার কথা স্মরণ করতে বললেন ওমানের প্রধান মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আটশ বছরের বেশি সময় ভারত শাসন করেছেন মুসলিম শাসকেরা। সেই সময় তারা কতটা দয়ালু ও সদাশয় ছিলেন, ভারত সরকারকে তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের প্রধান বা গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি।
 
ওমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ আহমদ বিন হামাদ আল-খালিলি গত সোমবার এক বিবৃতিতে আক্রমণকারীর ওপর বিজয় অর্জনের জন্য পাকিস্তানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমরা আশা করি, তারা (পাকিস্তান) তাদের নির্যাতনের শিকার মুসলিম ভাইদের পাশে অবিচল দৃঢ়তার সঙ্গে দাঁড়াবে, বিশেষ করে আল-আকসার (জেরুজালেমের) পবিত্র ভূমিতে।’

আরবি ভাষায় দেওয়া ওই বিবৃতিতে শেখ আহমদ আরও বলেন, ‘আমরা ভারত সরকারকে মুসলমানদের প্রতি বৈরিতা পরিত্যাগ করতে আহ্বান জানাই; তাদের মুসলিম শাসকেরা অতীতে ধর্মনির্বিশেষে জনগণের প্রতি যে দয়া ও মহানুভবতা দেখিয়েছিল তা স্মরণ করতে বলি।’

ওমান সরকার শনিবার আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে ওমানের সমুদ্র সীমান্ত রয়েছে। ‍সূত্র: মিডল ইস্ট আই

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ