সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে গভীররাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, আমরা মাত্রই এ ব্যাপারে জানতে পারলাম। পুরো ঘটনাটিই দুঃখজনক। দুই দেশের দ্বন্দ্বপূর্ণ অতীতের কারণে অনেকেই হয়তো বুঝতে পারছিলেন, এ রকম কিছু ঘটতে পারে। তারা দ্রুতই সংঘাত শেষ করতে বলে আমার আশা।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়।

এদিকে, ভারতের হামলার জবাব দেওয়ার জন্য পাকিস্তানও তৈরি হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

ভারতের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এমন সংঘর্ষে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক তৎপরতা গভীর উদ্বেগের বিষয়। আমরা দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ সংযত আচরণ প্রত্যাশা করি।

জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উপমহাদেশে নতুন করে কোনও সামরিক উত্তেজনা বিশ্ব চাইছে না। পরিস্থিতি অবনতির দিকে গেলে তার পরিণতি হবে ভয়াবহ।

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের সামরিক অভিযানের পুরো বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ব্রিফ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ