সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা।

শনিবার (৩ মে) সকালে জেরুজালেমসহ বিভিন্ন শহরে শোনা যায় সতর্কতা সাইরেন। এসময় দেশটির সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।

পরবর্তীতে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিত করার দাবি করে আইডিএফ। হামলায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে, শুক্রবার ইসরায়েলের উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ