সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে হামলার ভয়ঙ্কর দৃশ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাশ্মীরের পেহেলগামে ছুটি কাটাতে গিয়ে জিপলাইনে ওঠেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ঋষি ভাট। ২২ এপ্রিল তিনি সেলফি স্টিকে নিজেই নিজের ভিডিও ধারণ করছিলেন। ঠিক সেই সময়েই পাহাড়ি উপত্যকায় শুরু হয় সন্ত্রাসীদের গুলি। নিজের অজান্তেই ক্যামেরায় বন্দি হয়ে যায় হামলার ভয়ঙ্কর মুহূর্ত।

ভিডিওতে দেখা যায়, ঋষি জিপলাইনে চড়ে আছেন, মুখে হাসি। তখনই আশপাশে শুরু হয় গুলির শব্দ। পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দৌঁড়াতে দেখা যায়, কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। ঋষির ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে, যদিও তখনও তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারেননি।

পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ঋষি বলেন, তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে পেহেলগামে গিয়েছিলেন। 

গুলি চলতে দেখে তিনি দ্রুত জিপলাইন থেকে নামেন এবং পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। তারা একটি গর্তের মতো জায়গায় লুকিয়ে থাকেন, যাতে হামলাকারীরা খুঁজে না পায়।

ঋষির বক্তব্য অনুযায়ী, হামলার সময় তিনি পাঁচ-ছয়জনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন। ঘটনার ভয়াবহতা বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ