অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাশ্মীরে পেহেলগামে হওয়া জঙ্গি হামলার বিষয়ে তার দলের বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের নিন্দা করেছেন। এই ঘটনার পর বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ, কারণ তিনি ওই হামলা নিয়ে এমন মন্তব্য করেছিলেন, যেটি সমাজে উত্তেজনা ছড়াতে পারত বলে মনে করা হচ্ছে।
বদরুদ্দিন আজমল স্পষ্টভাবে জানান, এই মন্তব্য তার দলের নয়, বরং আমিনুল ইসলামের নিজস্ব মতামত। তিনি বলেন, এই ধরনের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং এই সময়ে সবাইকে একজোট হয়ে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত। তাঁর ভাষায়, সন্ত্রাসবাদের কোনো ধর্ম থাকে না, আর যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করছে, তারা ইসলাম এবং মুসলিম সমাজকে বদনাম করছে।
দলীয় অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে আজমল বলেন: আমি বদরুদ্দিন আজমল, AIUDF-এর সভাপতি। আমি জানতে পেরেছি, হাজি আমিনুল ইসলাম পাহালগা