বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

পাকিস্তানে গাজার সমর্থনে জমিয়ত ও জামায়াতের জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ানো এবং অভিশপ্ত ও বর্বর ইসরায়েলের বিরোধিতায় পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম এবং পাকিস্তান জামায়াতে ইসলামীর মধ্যে নতুন একটি জোট হয়েছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘মজলিসে ইত্তেহাদে উম্মত’।

এই দুই দল ঘোষণা করেছে যে, তারা ২৭ এপ্রিল লাহোরের মিনার-ই-পাকিস্তানে একটি বড় জনসভার আয়োজন করবে। জমিয়তের প্রধান মাওলানা ফজলুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমান লাহোরে সোমবার (২১ এপ্রিল) এক যৌথ প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, ২৭ এপ্রিল মিনার-ই-পাকিস্তানে মহাসমাবেশ হবে। দেশজুড়ে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো হবে। তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সঙ্গে সংলাপের দরজা বন্ধ করতে চান না।

হাফেজ নাঈমুর রহমান বলেছেন, আমরা ২৬তম সাংবিধানিক সংশোধনী প্রত্যাখ্যান করেছি। আমরা দ্রুত নির্বাচন চাই না বরং ‘ফর্ম ৪৫’-এর ভিত্তিতে সঠিক ফলাফল চাই। তিনি জানান, রাজনৈতিক সংগ্রাম প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাবে।

প্রেস কনফারেন্সের আগে দুই দলের নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জে ইউ আই থেকে মাওলানা আমজাদ খান ও রাশিদ সোমরো এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিয়াকত বালুচ, মাওলানা জাভেদ কাসুরি ও আমীরুল আজিম উপস্থিত ছিলেন।

সূত্র: রোজনামায়ে জং

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ