বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

বাসা থেকে সাংবাদিককে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় নাবলুসের পুরাতন শহরে নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খুওয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় আচমকা সামেরের বাড়িতে ঢুকে পড়ে তাকে অজানা স্থানে নিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

সামের খুওয়াইরা ফিলিস্তিনের সুপরিচিত সাংবাদিক। তিনি কুদস টিভি চ্যানেলে কাজ করা ছাড়াও মিডল ইস্ট আই, আলজাজিরা, আনাদোলু এজেন্সিকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে আসছেন। জীবনকে ঝুঁকিতে ফেলে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের খবর সংগ্রহ করে আসছিলেন তিনি। নানা বাধা সত্ত্বেও সেসব বিশ্বকে জানানোর প্রচেষ্টার কারণে তিনি নাবলুসে সমাদৃত।

সামের খুওয়াইরাকে ধরে নিয়ে যাওয়ার খবর কুদস নিউজ নেটওয়ার্কও নিশ্চিত করেছে। তারা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। তবে সামেরকে কোথায় নেওয়া হয়েছে বা কোথায় রাখা হয়েছে তা এখনও অজানা।
পাশাপাশি একই সময় ইসরায়েলি সেনাবাহিনী নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায়।

ইসরায়েলি বাহিনী এরমধ্যে নাবলুসের পুরাতন শহরেও হামলা চালিয়েছে। আজাজ মসজিদের সামনে সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে এবং গ্রেট সালাহ আল-দীন মসজিদের চারপাশ স্থল বাহিনী ঘিরে রেখেছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরাতন শহরের আকাবা পাড়ায় একটি ফিলিস্তিনি বাড়িতেও অভিযান চালানো হয়েছে। তবে সেখানে দখলদার আচরণ কেমন ছিল তা তাৎক্ষণিক জানা যায়নি।

উল্লেখ্য, গত মাসে, ইসরায়েলি বাহিনী পুরাতন শহরের বেশ কয়েকটি মসজিদ তল্লাশি করে এবং লুটপাট চালায়। এ নিয়ে শহরগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ