ভারতের দুই কক্ষের সংসদে যে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে এর বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশটির কোটি কোটি মুসলমান। এই বিলের বিরুদ্ধে ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। এই আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের সমালোচনা করে এআইএমপিএলবি বলেছে, এ জোটের সঙ্গে থাকা দল জেডি (ইউ), টিডিপি এবং এলজেপি (রামবিলাশ) পার্লামেন্টে ওয়াকফ বিল পাসে সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে নিজেদের কথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলেছে এ দলগুলো।
বিতর্কিত এই নিপীড়নমূলক আইনের বিষয়ে সংবিধান অনুযায়ী যা কিছু