বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ২৬ জন ফিলিস্তিনি। এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এই হামলার মধ্য দিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

শনিবার (২৯ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে মোট ৫০ হাজার ২৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি হামলায় নতুন করে ৭০ জন আহত হয়েছেন, ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৫ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

১৫ মাসের সামরিক অভিযানের পর ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে মতানৈক্যের জের ধরে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করে।

গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯২১ ফিলিস্তিনি নিহত এবং ৩,০৫৪ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। জাতিসংঘের তথ্যমতে, গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ