বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানে ঈদ সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামী সোমবার ৩১ মার্চ। দেশটিতে আজ ২৮তম রোজা। দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, আগামীকাল দেশটির আকাশে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। 

এর আগে খালিজ টাইমস জানিয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও অস্ট্রেলিয়ায়ও আগামী সোমবার ঈদ। 

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ