বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।  

গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো।  

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  

রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। হামাসও বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে।   

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'রোববার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।'  

তিনি আরও বলেন, 'ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। নিহত প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।'  

ইসরায়েলি এই হামলার দৃশ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি অ্যারাবি ক্যামেরায় ধারণ করেছে।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় মিসাইল সদৃশ কিছু একটি হাসপাতালে আঘাত হানে।   

হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায়। এতে আরও আটজন আহত হয়েছেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ