বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের

ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের মীরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে পুলিশ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (১৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

হোলি উদযাপনকে কেন্দ্র করে প্রকাশিত একটি কথিত ভিডিওর বিরুদ্ধে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলির বিক্ষোভের পর খালিদ প্রধান (খালিদ মেওয়াতি) কে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল ছাত্রকে নামাজ পড়তে দেখা গেছে।

এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধান এবং তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে এবং ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সদর দেহাত সার্কেল অফিসার শিব প্রতাপ সিং পিটিআইকে বলেন, "আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে।" খালিদ প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গঙ্গা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অনুপ সিং জানিয়েছেন, এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ২৯৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছর হোলি উৎসব পালিত হয়েছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার। ধর্মীয় উত্সবের কারণে ভারতের বিভিন্ন স্থানে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে এবং কোথাও কোথাও মসজিদ ঢেকে রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ