বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে.এম.সুহেল আহমদ

(কাতার প্রবাসী)

মধ্য প্রাচ্যের কাতারে আল ওকারার উন্মুক্ত স্থানে অস্থায়ী তাবুতে ৮০০ প্রবাসী বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ৭ মার্চ( শুক্রবার)  ইফতার ও রমজান মাহফিল অনুষ্ঠিত হয়।

আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন যায়িদ সেন্টারের ইসলামি সংস্কৃতি বিভাগের পরিচালক ডক্টর আহমদ আত্ তাহহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শোয়াইব কাশেম।

রমজান মাহফিল অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন আওক্বাফ ও  ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম,খতিব ও ওয়ায়েজ হাফেজ মাওলানা ইউসুফ নূর। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল আহবায়ক নিয়াজ মোর্শেদ খানের নেতৃত্বাধীন একটি শক্তিশালী আহবায়ক কমিটি।

স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ছিলেন ক্বারী ইব্রাহিম প্রধান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী জাহিদুল ইসলাম, রাকিবুল হক, প্রকোশলী মনিরুল হক ও সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা ও প্রকৌশলী আবদুল মুকিত।

কমিউনিটির  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু শামা, প্রকৌশলী আবু রায়হান, শফিকুল ইসলাম তালুকদার বাবু, সোলাইমান খান, মাহবুবুর রহমান বাবু, আবুল কাশেম, আহমদ নবী নোমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, সাফওয়ান নূর, আহসান উল্লাহ হাসান, মাওলানা বাহাউদ্দিন সহ আরও অনেকে।

ইফতার মাহফিলে হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুসয়াবের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ আল রাফি ও মাওলানা আবদুল আলীম আজহারী।

সবশেষে অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শোয়াইব আহমদের দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত ঘটে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ