সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : শুরায়ি নেজামের তত্ত্বাবধানে পরিচালিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ^ ইজতেমা। বরাবরের মতো এবারও বাংলাদেশে অনুষ্ঠিত বৈশি^ক এই আয়োজন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। 
বিশ^ ইজতেমা নিয়ে সংবাদ প্রকাশ করেছে এপি, টিআরটি ওয়ার্ল্ড, ওয়াশিংটন টাইমস, এবিসি নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রায় সব সংবাদমাধ্যম বিশ্ব ইজতেমায় লাখ লাখ তাবলিগের সাথীর অংশগ্রহণের বিষয়টি নিয়ে শিরোনাম করেছে।
এপি শিরোনামে উল্লেখ করেছে, বাংলাদেশের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে লক্ষাধিক মুসলিম। সংবাদ বিবরণে বলা হয়েছে, ইসলামিক স্কলারদের বয়ান শোনার জন্য বাংলাদেশের রাজধানীর কাছে নদের তীরে শুক্রবার থেকে লক্ষাধিক মুসলিম অংশগ্রহণ করেছেন। তিন দিনের এই ইজতেমা শেষ হবে রোববার।
এবিসি নিউজে বলা হয়েছে, তাবলিগের অনুসারীদের জমায়েতের জন্য ১৯৫০ সাল থেকে বিশ্ব টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আয়োজন শুরু হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাবলিগের শুরায়ি নেজামের মুখপাত্র হাবিবুল্লাহ রায়হানের বরাতে এবারের বিশ্ব ইজতেমায় ৭২টি দেশের প্রায় ২১৫০ জন বিদেশি মেহমান অংশগ্রহণের কথা জানিয়েছে।
ওয়াশিংটন টাইমসের খবরে বিশ্ব ইজতেমা উপলক্ষে লক্ষাধিক তাবলিগ অনুসারীর অংশগ্রহণ ও নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, লক্ষাধিক মুসল্লির নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় নিরাপত্তা চেকপোস্ট, সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ