বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অর্থাৎ গত ১৯ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডার কারণে কমপক্ষে ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্য সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই শিশুদের মৃত্যু হয়েছে শীতজনিত ঠান্ডায়। যা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে।

এর আগে ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজার শীতকালীন ঠান্ডার ভয়াবহতা এবং মানবিক সহায়তার অভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানায়, গাজায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনির শীতের ঠান্ডা থেকে সুরক্ষার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। নভেম্বরের শেষের দিকে গাজায় কেবল ২,৮৫,০০০ বাস্তুচ্যুত মানুষ জরুরি আশ্রয়ের উপকরণ পেয়েছে। অন্যদিকে প্রায় ৯,৪৫,০০০ মানুষ এখনো সহায়তার অপেক্ষায়। যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি জানিয়েছেন, দোহা, কায়রো এবং ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে চুক্তি হয়। গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া এই চুক্তির শর্তানুযায়ী, চার ধাপে গাজায় আটক বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ