বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির সময় গণনার অপেক্ষায় ফিলিস্তিনিরা, তবে ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। খান ইউনিসে ইসরাইলি হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিরা তাদের ঘরে ফেরার আশা নিয়ে অপেক্ষা করলেও, ইসরাইলি হামলার ধারাবাহিকতায় হতাহতের সংখ্যা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। গত ১৫ মাস ধরে গাজা জুড়ে ইসরাইলের নিরলস হামলার মধ্যে অসংখ্য মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, যাদের অধিকাংশই অস্থায়ী তাঁবুতে মানবেতন জীবনযাপন করছে।

যুদ্ধবিরতি কার্যকর হলে ফিলিস্তিনিরা ঘরে ফেরার আশা করলেও, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার স্থানীয় সময় ৮.৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এরইমধ্যে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া সফল করতে প্রস্তত।

আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের অবশিষ্ট সামান্য সম্পদ গুছিয়ে নিজেদের এলাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী সতর্ক করেছে যে, দক্ষিণ থেকে উত্তরের দিকে, বিশেষত নেটজারিম করিডোরের দিকে যাত্রা এখনও বিপজ্জনক।

ইসরাইলি সামরিক বাহিনীর সতর্কতার মধ্যেও ঘরে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে ফিলিস্তিনিরা নিজেদের প্রস্তুত করছেন। যুদ্ধবিরতির আশায় তাদের এলাকায় ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অনেকে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ