বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত, সে এদেশের জন্য অনেক করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে রোববার (১২ জানুয়ারি) নিজেদের প্রতিবেদনে নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস।

সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রশংসা করে মণি শংকর আইয়ার বলেন, আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। এমনকি সারাজীবনের জন্য হলেও এটা আমাদের করা উচিত।

এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার তাগিদ দিয়ে ভারতের সাবেক এ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত মাসে (ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি খুবই ইতিবাচক। এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ