বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানল প্রথমে ২০ একর এলাকায় দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা ১২০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রাণহানি এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি। ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

বিবিসি জানায়, কয়েকটি ছবিতে দেখা গেছে, চারপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেন, রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় রেসকিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিয়ে ফাঁকা করে দিতে বলা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ