বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। রোববার (৫ জানুয়ারি) একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর অবিরাম আক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে রয়েছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করলেও কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইসরাইল তার আক্রমণ বন্ধ করেনি। বরং গাজায় ইসরাইলের নৃশংস অভিযান অব্যাহত রয়েছে। 

৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরাইল গাজা উপত্যকায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই আক্রমণে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে। গাজায় প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 

জাতিসংঘের তথ্য, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকটে থাকা গাজাবাসীরা বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছেন। অবরুদ্ধ এই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ