বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সৌদি আরবে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৪ শ’ ২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭শ’ ৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ৩শ’ ৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯শ’৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদিকে ১শ’ ২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একইসঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ