সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

নতুন নেতার নাম গোপন রাখবে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নতুন নেতার নাম গোপন রাখবে বলে জানিয়েছে। ভবিষ্যতে হামাস নেতাদের খুঁজে বের করা এবং তাকে হত্যা করা যাতে ইসরায়েলের পক্ষে সহজ না হয় সে চেষ্টাই নিয়েছে গোষ্ঠীটি। গত সপ্তাহে দখলদার ইসরায়েলি হামলায় শহীদ হন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার।

নাম গোপন থাকলে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি বিষয়ক আলোচনার ক্ষেত্রে কে সিদ্ধান্ত নেবে সেটি নিয়ে ইসরায়েল ধাঁধায় পড়বে।

দখলদার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে নতুন নেতার নাম-পরিচয় জানানো হবে না বলে বিবিসিকে জানিয়েছে গোষ্ঠীটি।

সৌদি আরবের মালিকানাধীন পত্রিকা আশারক আল-আসওয়াতও শনিবার এ খবর জানিয়েছে। পত্রিকাটিকে হামাসের কয়েকটি সূত্র জানান, এ বিষয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে। হামাস নেতৃবৃন্দ দলের নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধানের পরিচয় এবং নাম গোপন রাখা নিয়ে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে। হামাস নিরাপত্তায় যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে খুব সম্ভবত সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

হামাস সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, নতুন নেতার নাম গোপন রাখা নিয়ে গাজা এবং বিদেশের হামাস নেতাদের মধ্যে প্রায় মতৈক্য হয়েছে। সিনওয়ারের মৃত্যুতে এখন হামাসের নেতৃত্ব যারা দিতে পারেন সে তালিকায় আছেন-মোহম্মদ সিনওয়ার, খলিল আল-হায়া, খালেদ মেশাল, মাহমুদ আল-জহর, মোহাম্মদ শাবানা, মারওয়ান ঈসা ও রওহি মুশতাহা।

হামাসের রাজনৈতিক এবং সামরিক দুই শাখারই বহু শীর্ষ নেতাই সম্প্রতি কয়েক মাসে ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার, যাকে গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার ঘটনার হোতা বলে মনে করা হয়।

এর আগে গত জুলাইয়ের শেষদিকে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া। তিনি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকেই দায়ী করা হয়। যদিও ইসরায়েল কখনওই হানিয়াকে হত্যার দায় স্বীকার করেনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ