বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০টির মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেওয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

অন্যদিকে, ইসরায়েল গাজায় তাদের আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং কয়েকটি স্কুলে পৃথক হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ