বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শেখ হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে প্রবেশ করেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা

ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের বিক্ষোভে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সরকার পতনের পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা অপতথ্য ছড়ানো হয়। ভারতীয় মিডিয়াতেও পুরনো দৃশ্য দেখিয়ে ভুয়া দাবি করা হয়। পাশাপাশি উসকানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও।

শনিবার (২৪ আগস্ট) ভারতে বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি।

তার কথায়, ‘হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছে এবং লড়াই করে যাচ্ছে। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।’ তবে হিমান্ত দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে।

এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ