সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আবারও ইসরায়েলের সমালোচনা করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আবারও ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় ‘গণহত্যা এবং বর্বর হামলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা।’

এরদোগান দাবি করে বলেন, ‘আজ পর্যন্ত ইসরায়েলই ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার ওপর জোর দিয়ে এসেছে। ইসরায়েলই মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে।’ 

তুর্কি নেতা এ সময় ইসরাইলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘তারা (ইসরায়েলি নেতারা) লেবাননকে নিজেদের করায়ত্বে নেওয়ার জন্য হুমকি দেয়। তবে ইসরায়ে লকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ