বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

১০ ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটির সুজাইয়ায় তাদের চালানো অভিযানে ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এসব সেনা একটি ভবনের ভেতর ছিলেন। তখন তাদের লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা।

এ ব্যাপারে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস বলেছে “ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে।”

১০ ইসরায়েলি সেনাকে হত্যার ব্যাপারে আল-কাসেম ব্রিগেডস আরও বলেছে, “যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে পরে ইসরায়েলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়।”

এছাড়া ইয়াসিন-১০৫ রকেট দিয়ে দখলদার ইসরায়েলিদের একটি মারকাভা-৪ ট্যাংকে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হামাস।

গাজা সিটিতে কয়েকদিন ধরে আবারও হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনারা। এই অঞ্চল থেকে হামাসের যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে ইসরায়েল। তা সত্ত্বেও তাদের আবারও এখানে ফিরে আসতে হয়েছে।

দীর্ঘ আট মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এখন পযন্ত ছয়শরও বেশি ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া হামাসের হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেক সেনা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ