ইরানের প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ জুন) ভোট গণনা শেষে দেখা গেছে চার প্রার্থীর কেউই ৫০ শতাংশ ভোট পাননি।
এ কারণে, আরেক দফা অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আগামী শুক্রবার (৫ জুলাই) সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পাজেশকিন ও সাঈদ জালিলির মধ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খবর তাসনিম নিউজের।
ইরানে মোট ভোটার সংখ্যা ৬ কোটি ১৪ লাখ ৫২ হাজার। কিন্তু প্রথম দফার নির্বাচনে ভোট কাস্ট হয়েছে মাত্র ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫টি। ৪০ শতাংশেরও নিচে ভোট পড়েছে এ নির্বাচনে। নির্বাচনে ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়ে প্রথম হয়েছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পাজেশকিন। তিনি প্রাপ্ত ভোটের ৪২.৪৫ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট। তিনি শতকরা ৩৮.৬১ শতাংশ ভোট পেয়েছে