বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

খাদ্য সংকটে বিপর্যয়ের মুখে গাজায় ৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। প্রতিদিনই খারাপ হচ্ছে গাজার পরিস্থিতি। উপত্যকাটির প্রায় ৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে। পণ্য সরবরাহের ঘাটতিতে মানবেতর জীবন যাপন করছেন রাফাহ শহরের বাসিন্দারাও। এক পোস্টে এমনটাই জানিয়েছে রেড ক্রস।

শুধু তাই নয়, অবরুদ্ধ উপত্যকাটিতে বেড়েই চলেছে মানবিক সহায়তা কর্মীদের ঝুঁকি। যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে কাজ করছেন তারা। এ অবস্থায় ইসরাইলকে সতর্ক করেছে জাতিসংঘ।

এদিকে, হামাস-ইসরাইল সংঘাতে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র মঙ্গলবার সাইপ্রাসের দেয়া ত্রাণ সহায়তা পাঠায় গাজার উপকূলে। এদিন বিশ্ববাসীর কাছে নিজেদের চেষ্টার কথা সগৌরবে পৌঁছে দিতে সাংবাদিকদের আহ্বান জানায় দেশটির সেনাবাহিনী। তারা জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজার জেটিতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করছেন সেনারা।

অন্যদিকে, নেতানিয়াহুকে দুর্বল করতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রীকে দমানোর একমাত্র উপায় হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানায় ইসরাইলকে যারা বয়কট করবে তাদেরকে সমর্থন দেবে হামাস।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ