সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

রেলের সিগন্যালিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

‘এখন রেলে কী হচ্ছে, তা তো জানি না’। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর সিগন্যালিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা। বললেন, ‘কেন ম্যানুয়াল? এখনসবকিছু টেকনিক্যাল, আর আধুনিক। আগে কোনো সিস্টেমই ছিল না, এখন সব সিস্টেম আছে। কিন্তু দেখার কেউ নেই। আমি কি পরিস্থিতি জানি না’।

সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘার পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, একটি বগি লাইন থেকে আকাশের দিকে উঠে গেছে। অন্যটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৬০ যাত্রী।

এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মোটামুটি যারা এখানে আছে, যেটা দেখলাম একটি কেস ছাড়া বাদবাকি স্থিতিশীল আছে। সবাইকে ঠিকমতো চিকিৎসা করা, যোগাযোগ করিয়ে দেওয়া, বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সবটাই আমরা করছি। সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস দিয়ে আমরা পাঠিয়েছে। শিয়ালদহ থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। কলকাতা পৌরসভা মেয়রকে থাকতে বলা হয়েছে।

একসময়ে তিনি নিজে রেলমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন দুই-তিনটে ঘটনা দেখেছিলাম। তার আগে গাইসাল দুর্ঘটনাও দেখেছিলাম। আমি নিজে মুম্বাইয়ে কঙ্কন রেলওয়ের কাজে গিয়ে, অ্যান্টি কোলিশন ডিভাইস তৈরি করি এবং চালু করি। সংঘর্ষ আটকে দিয়েছিলাম। কিন্তু এখন রেলে কী হচ্ছে,তা তো জানি না।

এদিকে মোদির আমলে দেশে চালু হয়েছে বন্দে ভারতের মতো অত্যাধুনিক ট্রেন। মুখ্যমন্ত্রী বলেন, শুধু বন্দে ভারতের নামের প্রচার করছে। দুরন্ত কোথায় গেল? রাজধানীর পর দুরন্ত সবচেয়ে দ্রুত গতির ট্রেন ছিল। ভোটের সময়ে চারটে বন্দে ভারত! এভাবে হয় না! যাত্রীরা তো এখন পরিষেবাও পায় না, কিছুই হয়নি।

সূত্র : জি২৪ ঘণ্টা

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ