বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইরানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনুমতি পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেয়েছেন ৬ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। আগামী ২৮ জুন নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেবে ইরান। খবর ইরান ইন্টারন্যাশনাল।

গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি পাওয়া ৬ প্রার্থী হলেন— সায়েদ জলিলি, মোহাম্মাদ বাঘের ঘালিবাফ, মাসৌদ পেজেশখিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, আমির হোসেন গাজিজাদেহ হাশেমি ও আলীরেজা জাকানিও।

এর মধ্যে সায়েদ জলিলি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বর্তমানে দেশটির সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। মাসৌদ পেজেশখিয়ান সংস্কারবাদী সংসদ সদস্য হিসেবে পরিচিত।

মোস্তফা পুরমোহাম্মাদি দেশটির সাবেক বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী। আমির হোসেন গাজিজাদেহ হাশেমি দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আর আলীরেজা জাকানিও রাজধানী তেহরানের মেয়র এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত।

আরও বেশ কয়েকজন প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা পোষণ করলেও তাদেরকে অনুমতি দেয়নি গার্ডিয়ান কাউন্সিল। এর মধ্যে আছেন— দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সংসদের সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের অনুমতি দেওয়া ইরানের গার্ডিয়ান কাউন্সিল মূলত দেশটির সর্বোচ্চ নেতা খামেনির প্রতি অনুগত আলেমদের একটি সংগঠন।

উল্লেখ্য, গত ১৯ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ঘটনায় পাঁচদিনের শোক পালন করে ইরানে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ