বহরমপুরের পাঁচ বারের সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে। এরপর পাঠানকে শুভেচ্ছা জানিয়েও কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তিনি জাতপাতের রাজনীতির কাছে হেরেছেন। তিনি ‘স্যান্ডউইচ’ হয়েছেন বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (৪ জুন) ভোটগণনা শেষে জানা যায়, বহরমপুর কেন্দ্রে অধীরকে প্রায় ৮৫ হাজার ভোটে হারিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তৃণমূল প্রার্থী পাঠান।
অধীর বলেন, ‘বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। উদার ও ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে, তাদের জন্য নির্বাচন কঠিন হচ্ছে।’
এই কংগ্রেস নেতা বলেন, ‘ভোট ঠিকঠাক হয়েছিল। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পর পর পাঁচ বার জিতেছিলাম। মানুষের দোয়া-আশীর্বাদের ত্রুটি