বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ব্রিটেনে শিশুদের জনপ্রিয় নামের শীর্ষে 'মুহাম্মাদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

এখন মুসলিম বিশ্বের বাইরেও শিশুদের নাম 'মুহাম্মদ' রাখার দিক থেকে যুক্তরাজ্য এখন অনেক এগিয়ে। ব্রিটেনে ছেলে শিশুদের নাম হিসেবে 'মুহাম্মদ' বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শনিবার (১৮ মে) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে 'মুহাম্মদ' নামটি এখন ছেলে শিশুদের জনপ্রিয় ১০০ নামের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাঝে নতুন রাজা চার্লসের নামে ছেলে শিশুদের নাম রাখার হিড়িক দেখা গেলেও এখন আর আগের অবস্থানে নেই এই নামটি। ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম এবং বিদেশি নাম রাখার প্রবণতাও বাড়ছে।

বিবিসির প্রতিবেদন বলছে, মেয়ে শিশুর নাম হিসেবে 'অলিভিয়া' জনপ্রিয়তার শীর্ষে আছে। আর ছেলে শিশুর নাম 'নূয়াহ' (Noah) বা 'নূহ' শীর্ষে আছে। নূয়াহ বর্তমানে শিশুর নাম হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলসের সবচেয়ে জনপ্রিয়। মূলত এ নামে ইসলামপূর্ব যুগে আল্লাহর প্রেরিত একজন নবী ছিলেন।

ফরাসি নাম 'ওটিলি' এবং 'এলোডি', গ্রীক নাম 'ওফেলিয়া' এবং আইরিশ নাম 'মেভ' মেয়েদের নাম হিসাবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে 'চার্লস' নামটি তালিকা থেকে বাদ পড়লেও শুধু ইংল্যান্ডের হিসেবে শততম স্থানে রয়েছে।

চার্লসের সন্তানদের মধ্যে 'উইলিয়াম' নামটি এবার তিন ধাপ নেমে ২৪তম স্থানে। 'হ্যারি' শীর্ষ দশ থেকে ১৫তম স্থানে নেমে আসে।

মেয়েদের নামের তালিকায় এক সময়ের শীর্ষ জনপ্রিয় নাম 'এলিজাবেথ' এখন ৬০তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ভিক্টোরিয়া, যা ২০১৭ সালে শীর্ষ ১০০-তে স্থান পেয়েছিল, এবার সেই নাম বাদ পড়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে বর্তমানে মেয়েদের শীর্ষ ১০ নাম: অলিভিয়া, অ্যামেলিয়া, ইসলা, আভা, লিলি, আইভী, ফ্রেয়া, ফ্লোরেন্স, ইসাবেলা এবং মিয়া।

ব্রিটেনে বর্তমানে ছেলেদের শীর্ষ ১০ নাম: নূয়াহ, মুহাম্মদ, জর্জ, অলিভার, লিও, আর্থার, অস্কার, থিওডোর, থিও এবং ফ্রেডি।

মূলত এক শ নামের মধ্যে মুহাম্মদ নামটি এবারই প্রথম জনপ্রিয়তার শীর্ষে এমন নয়। বরং ১৯২৪ সালে নামটি প্রথম বার জনপ্রিয়তার দিক থেকে ৯১তম স্থান অধিকার করে। ১৯২৪ সালে ১৯৯৪ সাল পর্যন্ত এবং ১৯৯৬ সাল থেকে প্রতি বছর এক শ জনপ্রিয় নামের শীর্ষ তালিকায় ছিল। মুহাম্মদ নামটি বিভিন্ন বানানের হলেও সব বানান ১৯৫৪ সাল থেকে এক শ জনপ্রিয় নামে মধ্যে আছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ