বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

পেপসি, কোকাকোলা বয়কটের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে 'প্যালেস্টাইন কোলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একদিকে ইসরায়েলি ও তার মিত্রদের পণ্য বয়কট চলছে। অন্যদিকে চলছে লাগাতার বোমা হামলা। গত ৬ মাসে ফিলিস্তিনে প্রায় ৩৬ হাজার মানুষ মারা গেছে। যাদের বেশির ভাগ শিশু ও নারী। ফিলিস্তিনি এক নারি এই নারকীয় হামলায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সন্তান জন্ম দেয় ওরা বোমা ফেলে মেরে ফেরার জন্য।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে। বলা হচ্ছে, মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে। বয়কটে পর এই সময়ে কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কোলা। ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে প্যালেস্টাইন কোলার চাহিদা। মাত্র দুই মাসেরও কম সময়ে প্রায় ৪০ লাখ ক্যান বিক্রি হয়েছে।

কোকাকোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ তিন সহোদর। আর বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই বাজিমাত করেছে এই কোমল পানীয়।

গেল রোববার (১২ মে) আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বাজারে এখন প্যালেস্টাইন কোলার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। কারণ ক্রেতারা ওসব পণ্য নিতে চান না। বরং তাদের চাহিদা এখন প্যালেস্টাইন কোলা ।

জানা যায়, প্যালেস্টাইন কোলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে, দুই মাসেরও কম সময়ের মধ্যে তাদের অন্তত ৪০ লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে। মাত্র মাস ছয়েক আগে পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনের মালমোতে বসবাস করা তিন ভাই— হোসেইন, মোহাম্মদ এবং আহমদ হোসেন।

ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন সহোদরের লক্ষ্য, ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো।

এদিকে, প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাও করছেন, যার নাম হবে সাফাদ ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোয় দান করা হবে বলে জানিয়েছেন তারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ