মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলেছে, ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ও বিদেশি কনস্যুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে ইরান ও পাকিস্তান। এই হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিনদিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে ইসরায়েলকে ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা সফরে গেছেন ইব্রাহিম রাইসি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে এই সফর করছেন তিনি।

পাকিস্তানে ইব্রাহিম রাইসির সফরে উভয়পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে। বাণিজ্য, সংযোগ, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ।

সূত্র: রয়টার্স।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ