সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির, হবে ৬ চুক্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে আজ বিকেলে ঢাকা আসছেন কাতারের আমীর “শেখ তামিম বিন হামাদ আল থানি”। তার এই সফরে, ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী।

রোববার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব তথ্য জানান মন্ত্রী। বলেন, কাতার চাইলে তাদের বিনিয়োগের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দিতে রাজি সরকার।

মন্ত্রী বলেন, ফিলিস্তিন পরিস্থিতির সমাধানে মধ্যস্থতা করছে দোহা। আমীরের সফরে এ নিয়ে কথা বলবেন শীর্ষ নেতারা। তিনি জানান- জ্বালানি সংকট কাটাতে হবে বহুমুখী আলোচনাও।

এসময় মন্ত্রী বলেন, কাতারে দক্ষ জনশক্তি রফতানি বাড়াতে চায় বাংলাদেশ। আমীরের ঢাকা সফরে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সই হবে বন্দি বিনিময় চুক্তিও।

সূত্র জানিয়েছে, বিকেলে একটি বিশেষ ফ্লাইটে আমীরের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাতারের আমীরকে অভ্যর্থনা জানাবেন। আগামীকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন। সেখানে তাদের মধ্যে বৈঠকের পর দ্বিপক্ষীয় আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টিএইচএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ