মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‌ইসরায়েলের যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। 

ইরানের এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল বলেছে, তারা ইরানে পাল্টা হামলা চালাবে। হামলার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করতে বুধবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক করেছে।

এদিকে, ইসরায়েলের যেকোনও ধরনের হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমানবাহিনী বলেছে, ইসরায়েলের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

একই দিনে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, তারা লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে।

ইরানের সশস্ত্র দিবস উপলক্ষে বুধবার তেহরানে এক সামরিক প্যারেডে অংশ নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‌‌‘‘আমাদের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনও ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে।’’

একই অনুষ্ঠানে ইরানের বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে দিয়ে বলেন, ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি সুখোই-২৪ যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান ইসরায়েলি হামলার মোকাবিলা করার জন্য ‘‘সর্বোচ্চ প্রস্তুত অবস্থায়’’ রয়েছে।

কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন, ‘‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা যেকোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।’’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ