মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাজায় ফের হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার থেকে অবরুদ্ধ ওই উপত্যকায় হামলা আরও জোরদার করে ইহুদিবাদী সেনারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এখন ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল।  

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় গাজা সিটির আহলি আরব হাসপাতালে কাছে হামলা চালায়। এতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হন।
এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা হয়েছে। সেখানকার হামলায় অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ওই ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন সেখানে হামলার তীব্রতা বাড়ছে। হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা।

আরেক শরণার্থী ক্যাম্প নুসেরাতের কাছাকাছি ব্যাপক লড়াই চলছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম রাফা থেকে জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা ব্যাপক কামান হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করছে।

ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার গাজায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৪৫ জন।

এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৪৫ জনে। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন। সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ