মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ঈদের জামাতে গিয়ে মোদির নাগরিকত্বের প্রমাণ চাইলেন মমতা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 বাংলাদেশের মতো ভারতেও ঈদ আজ বৃহস্পতিবার। কলকাতার রেড রোডে ঈদের জামাতে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে। এ সময় তিনি মোদিকে তাঁর নিজ নাগরিকত্বের প্রমাণ দিতে বলেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সিএএ, এনআরসি মানি না। আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আগে তিনি (মোদি) নিজের নাগরিকত্বের প্রমাণ দিন। যাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে মোদি সরকার, তাঁদের ভোটেই জয়ী হয়েছেন তিনি। তাঁরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন তাঁকে।’ 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, কোনোভাবেই রাজ্যে সিএএ-এনআরসি হতে দেবেন না তিনি এবং সেটা মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। কাজেই রাম নবমীর দিনে সবাই মাথা ঠান্ডা রাখবেন। কোনো প্ররোচনা বা উসকানিতে পা দেবেন না।’ 
 
আজ কলকাতার রেড রোডের ঈদ শুভেচ্ছা বিনিময় মঞ্চ থেকে বিজেপিবিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ নিয়েও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট দিল্লিতে কী করবে সেটা আমরা বুঝে নেব। কিন্তু বাংলায় একটা ভোটও যেন না পায় বিজেপি।’ তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিজেপি বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে, কী চাই? বিভেদের রাজনীতির চক্রান্ত করছে বিজেপি। কিন্তু আমাদের এককাট্টা হয়ে থাকতে হবে।’ 

কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘এজেন্সি দিয়ে সবাইকে গ্রেপ্তার করতে চাইছে ওরা। আমি এজেন্সিকে ভয় পাই না। ইডি-সিবিআই ও আয়করের জন্য আলাদা জেল তৈরি করুক মোদি সরকার, নইলে জায়গা হবে না জেলে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ